নির্বোধের স্বর্গবাস
একটি বিষাদ ভুলিয়ে রাখতে আমার চারপাশে কত আয়োজন।
আমায় সবাই বোঝাতে চায়, আমার কোন ভয় নেই-
আমার কিছুই হবে না, যা হবার হবে অন্য লোকের।
একটি সত্য ভুলিয়ে রাখতে, আমাকে ঘিরে কত আয়োজন।
কখনো ভারত নাট্যম, শাহরুখ-সন্ধ্যা, আবার কখনো
কথক নৃত্য অথবা বিশ্বকাপের বর্ণাঢ্য আলোকসজ্জা-
রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা, কিংবা ব্রায়ান এডামসের গান-
বৈশাখের ইলিশ-পান্তা, নারীর পিঠে উল্কির আহ্বান!
সবাই কেবল একটি সত্য ভুলিয়ে রাখতে চায় -
সেই সাথে আসলে নিজেরাও ভুলে থাকতে চায়।
নেশাগ্রস্তের মতই, অক্ষমতা -অথবা-
কিছু না করতে পারার বেদনা -
সবাই যেন আপাতত ভুলে থাকতে চায়।
এ যাবত কেউ যাকে পাশ কাটাতে পারে নি,
সেই চিরন্তন সত্য ও অপরিহার্যতাকে
যেন সবাই আপাতত ভুলে থাকতে চায়।
পথের শেষ যেখানে, সময়ের শেষ যেখানে,
গতির শেষ যেখানে, আলোর শেষ যেখানে-
সকল বাকপটুতা আর সত্য-মিথ্যা মেশানো
ইনিয়ে বিনিয়ে লেখা কবিতা বা জনপ্রিয় গান -
সব যেখানে নির্বাক হয়ে যায় - সেই নৈঃশব্দ
আর বরফশীতল নিরঙ্কুশ নিঃসঙ্গতাকে-
সবাই একরকম জোর করেই ভুলে থাকতে চায়।
ভাবে আমি ছিলাম, আছি, চিরকাল থাকবো
আমার কিছুই হবে না, যা হবার হবে অন্য লোকের।
মৃত্যু! সে আমার জন্য নয়, তা কেবলই অন্যের -
অথচ, কি অদ্ভুত এই “নির্বোধের স্বর্গবাস”!
Collected From
Blogger
মেরিনার
Rasulullah sallalahu alayhi wassalam narrated
A nation which places its affairs in the hands of women shall never prospeer [Bukhari].
A nation which places its affairs in the hands of women shall never prospeer [Bukhari].
![Rasulullah sallalahu alayhi wassalam narrated
A nation which places its affairs in the hands of women shall never prospeer [Bukhari].](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/s403x403/1466029_476824895759338_234138667_n.jpg)